জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ঈদের আগে উপজেলা, ঈদের পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঈদের আগে উপজেলা, ঈদের পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ
ছবি-সংগৃহীত

দেশের ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর সারা দেশের উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভায় প্রশাসক দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, আজ-কালের মধ্যে উপজেলা পরিষদের প্রশাসক মিয়োগ হতে পারে। আর ঈদের পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ দিতে পারে সরকার।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঈদের আগে উপজেলা, ঈদের পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

দেশের ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর সারা দেশের উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভায় প্রশাসক দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, আজ-কালের মধ্যে উপজেলা পরিষদের প্রশাসক মিয়োগ হতে পারে। আর ঈদের পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ দিতে পারে সরকার।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত