জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুরে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা শাখা।

শুক্রবার বাদ আসর উপজেলার আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে  এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচলক অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, পবিত্র রমজান মানুষকে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শফিউল হাসান দীপু। তিনি রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

রমজানের পবিত্র পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা শাখা।

শুক্রবার বাদ আসর উপজেলার আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে  এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচলক অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, পবিত্র রমজান মানুষকে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শফিউল হাসান দীপু। তিনি রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

রমজানের পবিত্র পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত