জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছবি-সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজিব হোসেন উপজেলার রাজু মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সজিবদের বাড়ির বিদ্যুতের বোর্ডটি কয়েক দিন ধরে ত্রুটিপূর্ণ ছিল। শনিবার রাতে ঘরের আলো জ্বালাতে সুইচ দিতে গেলে হঠাৎ শর্টসার্কিট হয়। এ সময় সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান পার্থ তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য, হাসপাতালে আনার আগেই সজিবের মৃত্যু হয়েছিল।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

জয়পুরহাটের কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজিব হোসেন উপজেলার রাজু মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সজিবদের বাড়ির বিদ্যুতের বোর্ডটি কয়েক দিন ধরে ত্রুটিপূর্ণ ছিল। শনিবার রাতে ঘরের আলো জ্বালাতে সুইচ দিতে গেলে হঠাৎ শর্টসার্কিট হয়। এ সময় সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান পার্থ তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য, হাসপাতালে আনার আগেই সজিবের মৃত্যু হয়েছিল।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত