জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে মজুরী বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

মজুরী বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিক ও কর্মচারী । মঙ্গলবার দুপুরে শহরের শান্তিনগর এলাকার জয়পুরহাট পৌরসভার সামনে মানববন্ধন করেন তারা। এতে পৌরসভার বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।
 
এসময় জয়পুরহাট পৌরসভা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যরা।
 
মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, গত জাতীয় সংসদ নির্বাচনের দিন ২৬৩ জন শ্রমিককে হাজিরা থেকে বঞ্চিত করা হয়েছে এবং তাদের বেতন পরিশোধ করা হয়নি। তারা ভোটের দিনের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। পাশাপাশি বর্তমান ৩৭৫ টাকা হাজিরা বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ, কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবি তোলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত পৌরসভায় উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।
 
এ বিষয়ে জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিক-কর্মচারীদের মানববন্ধনের বিষয়টি তিনি অবগত আছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি আরও বলেন, ১২ তারিখ সরকারি ছুটি থাকায় সেদিন কোনো কাজ নেওয়া হয়নি। এছাড়া এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো স্মারকলিপি দেওয়া হয়নি বলে দাবি-দাওয়ার বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে মজুরী বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

মজুরী বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিক ও কর্মচারী । মঙ্গলবার দুপুরে শহরের শান্তিনগর এলাকার জয়পুরহাট পৌরসভার সামনে মানববন্ধন করেন তারা। এতে পৌরসভার বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।
 
এসময় জয়পুরহাট পৌরসভা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যরা।
 
মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, গত জাতীয় সংসদ নির্বাচনের দিন ২৬৩ জন শ্রমিককে হাজিরা থেকে বঞ্চিত করা হয়েছে এবং তাদের বেতন পরিশোধ করা হয়নি। তারা ভোটের দিনের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। পাশাপাশি বর্তমান ৩৭৫ টাকা হাজিরা বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ, কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবি তোলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত পৌরসভায় উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।
 
এ বিষয়ে জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিক-কর্মচারীদের মানববন্ধনের বিষয়টি তিনি অবগত আছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি আরও বলেন, ১২ তারিখ সরকারি ছুটি থাকায় সেদিন কোনো কাজ নেওয়া হয়নি। এছাড়া এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো স্মারকলিপি দেওয়া হয়নি বলে দাবি-দাওয়ার বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত