জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে আসলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের সংসদ সদস্য আব্দুল বারী বলেছেন, দেশকে একটি সমৃদ্ধ, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পিত ভাবে কাজ শুরু করেছে। সমৃদ্ধ অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং সুষম উন্নয়ন নিশ্চিত করাকে সামনে রেখে নীতিনির্ধারণ ও কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত হয়।

অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে একটি স্থিতিশীল ও টেকসই রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন ধারাকে অব্যাহত রেখে কল্যাণভিত্তিক রাষ্ট্র নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা বিএনপির দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বক্তব্যে বলেন, জাতীয় উন্নয়নকে টেকসই ও জনমুখী করতে মাননীয় প্রধানমন্ত্রী এবং তারেক রহমান কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা কার্যক্রম সম্প্রসারণ, ইমাম-মুয়াজ্জিনদের জন্য নিয়মিত ভাতা প্রদান, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু, খাল পুনঃখননের উদ্যোগ এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন। একই সঙ্গে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি সুস্থ ও সুশাসনভিত্তিক দেশ গড়ার প্রত্যয়ে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জয়পুরহাট-২ আসনের অন্তর্ভুক্ত কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে গ্রামীণ সড়ক মেরামত ও সম্প্রসারণ, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসাসেবার মান বৃদ্ধি, প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান। একই সঙ্গে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করাকে অগ্রাধিকার দেওয়া হবে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি কামরুজাম্মান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেফার রানা, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইট, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, বিএনপি নেতা এম কেরামত আলী, সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার আলী শ্যামল, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউল্যাহ খান রতন, জেলা যুবদলের সদস্য মাহমুদুর রহমান রিপনসহ আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা করেন তিনি। এ সময় সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব।

সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সবুজায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আক্কেলপুরে আসলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত