জয়পুরহাটের কালাইয়ে টিসিবির পণ্য পাচারের অভিযোগে ১২ বস্তা মালামালসহ একটি ভ্যান আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের সময় উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কালাই পৌরশহরের ডাশপুকুর এলাকার ডিলার পয়েন্ট থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পণ্যগুলো নেওয়া হচ্ছিল। সন্দেহ হলে জনতা ভ্যানটি থামিয়ে চাল, ডাল, ছোলা ও তেলসহ ১২ বস্তা টিসিবির পণ্য উদ্ধার করে।
আটক ভ্যানচালক রতন মিয়া (৪৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি জানান, কালাইয়ের ডিলার মতিন সরকারের ঘর থেকে পণ্য নিয়ে কামদিয়া বাজারে পৌঁছে দেওয়ার কথা ছিল।
ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার বলেন, পণ্য আমার, কোথায় যাবে তা বলার প্রয়োজন নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন