জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পরশ্রীকাতরতা পরিহার করে মানুষ ও দেশসেবায় কাজের আহ্বান ডা. এ জেড এম জাহিদ হোসেন

ছবি-প্রতিনিধি

দিনাজপুর-৬ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন পরশ্রীকাতরতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে মানুষ ও দেশের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে নির্বাচিত হওয়ার পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করাতে তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের মতিহারা গ্রাম-এ সমবেত হন। এ সময় উপস্থিত সকলের উদ্দেশে তিনি এই আহ্বান জানান।

বিজয়ের সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে ভিড় জমান। সেখানে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. জাহিদ হোসেন ও তাঁর সহধর্মিনী শরিফা করিম স্বর্ণা উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখ করান। কর্মী-সমর্থকদের পক্ষ থেকেও ডা. শরিফা করিম স্বর্ণা বিজয়ী সংসদ সদস্যকে মিষ্টিমুখ করান।

ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচিত হওয়ার পর মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছি। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে কথা বলেছি এবং তাঁকে বিজয়ের সংবাদ জানিয়েছি। তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই বিজয় জনগণের বিজয়। আমরা পরশ্রীকাতরতা পরিহার করে একসঙ্গে কাজ করবো, মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, এই আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।

বিজয়ের পর মতিহারা গ্রামে অবস্থান নেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেনসহ জেলা ও সংসদীয় আসনের সাতটি বিএনপি ইউনিট এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা বলেন, এই বিজয় তৃণমূলের ঐক্য ও দীর্ঘদিনের পরিশ্রমের ফল। তারা আশা প্রকাশ করেন, ডা. জাহিদ হোসেন জনগণের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবেন।

সমাপ্তি বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য পুনরায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরশ্রীকাতরতা পরিহার করে মানুষ ও দেশসেবায় কাজের আহ্বান ডা. এ জেড এম জাহিদ হোসেন

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুর-৬ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন পরশ্রীকাতরতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে মানুষ ও দেশের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে নির্বাচিত হওয়ার পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করাতে তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের মতিহারা গ্রাম-এ সমবেত হন। এ সময় উপস্থিত সকলের উদ্দেশে তিনি এই আহ্বান জানান।

বিজয়ের সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে ভিড় জমান। সেখানে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. জাহিদ হোসেন ও তাঁর সহধর্মিনী শরিফা করিম স্বর্ণা উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখ করান। কর্মী-সমর্থকদের পক্ষ থেকেও ডা. শরিফা করিম স্বর্ণা বিজয়ী সংসদ সদস্যকে মিষ্টিমুখ করান।

ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচিত হওয়ার পর মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছি। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে কথা বলেছি এবং তাঁকে বিজয়ের সংবাদ জানিয়েছি। তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই বিজয় জনগণের বিজয়। আমরা পরশ্রীকাতরতা পরিহার করে একসঙ্গে কাজ করবো, মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, এই আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।

বিজয়ের পর মতিহারা গ্রামে অবস্থান নেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেনসহ জেলা ও সংসদীয় আসনের সাতটি বিএনপি ইউনিট এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা বলেন, এই বিজয় তৃণমূলের ঐক্য ও দীর্ঘদিনের পরিশ্রমের ফল। তারা আশা প্রকাশ করেন, ডা. জাহিদ হোসেন জনগণের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবেন।

সমাপ্তি বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য পুনরায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত