জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হাকিমপুরে নারী উদ্যোক্তাদের আয়োজনে ধানের শীষের প্রচার-প্রচারণা

ছবি-প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় নারী উদ্যোক্তাদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ড. এজেডএম জাহিদ হোসেনের সহধর্মিণী শরিফা করিম স্বর্ণা।

উঠান বৈঠকে স্থানীয় নারী উদ্যোক্তা, গৃহিণী এবং বিএনপির নারী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শরিফা করিম স্বর্ণা বলেন, দেশের প্রতিটি অগ্রগতিতে নারীদের ভূমিকা অপরিসীম। বিএনপি সবসময় নারীদের ক্ষমতায়ন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ড. এজেডএম জাহিদ হোসেন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ। এলাকার সার্বিক উন্নয়ন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠনে তিনি নিরলসভাবে কাজ করবেন। এজন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশের অর্থনীতি ও গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই। তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠক শেষে ধানের শীষের পক্ষে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হাকিমপুরে নারী উদ্যোক্তাদের আয়োজনে ধানের শীষের প্রচার-প্রচারণা

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় নারী উদ্যোক্তাদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ড. এজেডএম জাহিদ হোসেনের সহধর্মিণী শরিফা করিম স্বর্ণা।

উঠান বৈঠকে স্থানীয় নারী উদ্যোক্তা, গৃহিণী এবং বিএনপির নারী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শরিফা করিম স্বর্ণা বলেন, দেশের প্রতিটি অগ্রগতিতে নারীদের ভূমিকা অপরিসীম। বিএনপি সবসময় নারীদের ক্ষমতায়ন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ড. এজেডএম জাহিদ হোসেন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ। এলাকার সার্বিক উন্নয়ন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠনে তিনি নিরলসভাবে কাজ করবেন। এজন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশের অর্থনীতি ও গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই। তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠক শেষে ধানের শীষের পক্ষে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত