নওগাঁর বদলগাছী উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় বাবার বাড়ির আঙিনা থেকে নুপুর (২৬) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নুপুর একই এলাকার বাবু হোসেনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৬ থেকে ৭ মাস আগে মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে বর্ষার সঙ্গে নুপুরের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানান। এ কারণে বিয়ের পর থেকেই নুপুর বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে নুপুরের শ্বশুর দুলাল হোসেন (৬০) ও শাশুড়ি দিনা বেগম (৫০) বাবার বাড়িতে এসে নুপুরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা বাড়ি থেকে চলে যান। ওই রাতেই নুপুর মায়ের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
নিহতের মা জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার দিকে ঘুম ভেঙে তিনি দেখেন নুপুর ঘরে নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উঠানে একটি পেয়ারা গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে নুপুরের মৃত্যু হয়।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পেরন করেন।
জানতে চাইলে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন