জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নিয়ামতপুরে লুটপাট ও ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি-সংগৃহীত

নিয়ামতপুরে লুটপাট ও ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

 সোমবার বিকেল ৩টায়  নিয়ামতপুর প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে নিয়ামতপুর উপজেলার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী আরিফুল ইসলাম বলেন, 

তিনি নিমদীঘি মৌজার একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছচাষ করে আসছেন। মাছচাষের কাজে পুকুরপাড়ে একটি ঘর নির্মাণ করা হয়, যেখানে প্রায় ৪ লক্ষ টাকার মাছের খাবার সংরক্ষিত ছিল।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ শনিবার  রাত আনুমানিক ৮-টার দিকে প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে তার পুকুরপাড়ে হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগ সূত্রে জানা যায়,  এ সময় প্রতিপক্ষ  পুকুরপাড়ে থাকা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বাধা দিতে গেলে পুকুর ও ঘরের দায়িত্বে থাকা পাহারাদারদের আটকে রেখে ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা মাছের খাবারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, এই ঘটনায় তার ঘরে থাকা মালামাল এবং ঘর মিলিয়ে আনুমানিক ৭ (সাত) লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর প্রতিপক্ষদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দিয়ে বলে,তোর যা করার কর, আমরা আরও ক্ষতি করব।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতিপক্ষরা তাকে পুকুর ছেড়ে দিতে চাপ দিচ্ছে এবং তা না করলে আরও বড় ধরনের ক্ষতির হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ভুক্তভোগী আরও বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং ইতোমধ্যে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।

এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে লুটপাট ও ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত