জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে তায়েফ সরদার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তায়েফ সরদার নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন সরদারের ছেলে। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তায়েফ সরদার। গত কয়েকদিন আগে তায়েফ সরদার ও তার মা মুক্তা বানু ঢাকায় গিয়ে বিদেশে যাওয়া সংক্রান্ত কাজে শেষ করে জয়পুরহাটে আসেন। এরপর বাস থেকে নেমে প্রাকৃতিক ডাকের কথা বলে চলে যায় তায়েফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিল। পরেরদিন দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, তাইফ সরদারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে তায়েফ সরদার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তায়েফ সরদার নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন সরদারের ছেলে। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তায়েফ সরদার। গত কয়েকদিন আগে তায়েফ সরদার ও তার মা মুক্তা বানু ঢাকায় গিয়ে বিদেশে যাওয়া সংক্রান্ত কাজে শেষ করে জয়পুরহাটে আসেন। এরপর বাস থেকে নেমে প্রাকৃতিক ডাকের কথা বলে চলে যায় তায়েফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিল। পরেরদিন দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, তাইফ সরদারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত