জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে নিষিদ্ধ ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক

ছবি- প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮ ঘটিকায় বদলগাছী চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটকৃতরা হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের খোকা মন্ডলের ছেলে মো. মোস্তাকিম (২৫) এবং একই উপজেলার মিরপুর হঠাৎপাড়া গ্রামের নাদের খাঁর ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮) বলে জানা যায়। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো বদলগাছীতেও যৌথবাহিনীর সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় বদলগাছী চৌরাস্তায় সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত রানার ১০০ সিসি কালো ব্লু রংয়ের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক বহনের কথা স্বীকার করে বলেন, বদলগাছী উপজেলার শুরকালি এলাকা হতে তারা নিষিদ্ধ মাদক সংগ্রহকরত মান্দা সুতিহাট এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এবং তারা আরো বলেন পাশ্ববর্তী জেলা জয়পুরহাটের জনৈক শহিদুল ইসলামের মাধ্যমে তারা মাদক পরিবহন করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বদলগাছী থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছীতে নিষিদ্ধ ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮ ঘটিকায় বদলগাছী চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটকৃতরা হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের খোকা মন্ডলের ছেলে মো. মোস্তাকিম (২৫) এবং একই উপজেলার মিরপুর হঠাৎপাড়া গ্রামের নাদের খাঁর ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮) বলে জানা যায়। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো বদলগাছীতেও যৌথবাহিনীর সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় বদলগাছী চৌরাস্তায় সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত রানার ১০০ সিসি কালো ব্লু রংয়ের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক বহনের কথা স্বীকার করে বলেন, বদলগাছী উপজেলার শুরকালি এলাকা হতে তারা নিষিদ্ধ মাদক সংগ্রহকরত মান্দা সুতিহাট এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এবং তারা আরো বলেন পাশ্ববর্তী জেলা জয়পুরহাটের জনৈক শহিদুল ইসলামের মাধ্যমে তারা মাদক পরিবহন করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বদলগাছী থানা পুলিশ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত