জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁর ৬টি আসনে ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ছবি- প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন।  

নওগাঁর ৬টি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের দলীয় প্রার্থী ২৭জন এবং স্বতন্ত্র ৫জন প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ করা হয়। এসময় নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেয়া  হয় প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান।

নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম বলেন, প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহষ্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবে। বর্তমানে নির্বাচনী মাঠে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। এছাড়াও প্রত্যেক এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি নির্বাচনী মাঠে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নওগাঁর ৬টি আসনে ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন।  

নওগাঁর ৬টি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের দলীয় প্রার্থী ২৭জন এবং স্বতন্ত্র ৫জন প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ করা হয়। এসময় নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেয়া  হয় প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান।

নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম বলেন, প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহষ্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবে। বর্তমানে নির্বাচনী মাঠে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। এছাড়াও প্রত্যেক এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি নির্বাচনী মাঠে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত