জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটে এতিম ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। 

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের আমতলী এলাকায় অবস্থিত আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।

নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর ই আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুব হাফিজ, পরিচালক আবদুল আলীম মন্ডল, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, নিরাপদ সড়ক চাই সংগঠনের সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, তীব্র শীতে দুস্থ মানুষের কষ্ট লাঘব করতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। চলমান কর্মসূচির অংশ হিসেবে এতিম ও অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হচ্ছে এবং আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

জয়পুরহাটে এতিম ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। 

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের আমতলী এলাকায় অবস্থিত আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।

নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর ই আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুব হাফিজ, পরিচালক আবদুল আলীম মন্ডল, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, নিরাপদ সড়ক চাই সংগঠনের সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, তীব্র শীতে দুস্থ মানুষের কষ্ট লাঘব করতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। চলমান কর্মসূচির অংশ হিসেবে এতিম ও অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হচ্ছে এবং আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত