নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউপির জাবারীপুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার শান্তা সরদারপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩০)।
এলাকাবাসীরা জানায়, স্থানীয় কৃষকেরা সকালে মাঠে কাজ করতে গিয়ে সরিষা ক্ষেতের ধারে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবককে দেখতে পান। পরে কাছে গিয়ে দেখেন সে মৃত। পড়ে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন