জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) বাদ জোহর মামুদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সন্যাসতলী মেলা প্রাঙ্গণের অদূরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জয়পুরহাট রেলগেট জামে মসজিদের পেশ ইমাম মওলানা রুহুল আমিন।

মোনাজাত শেষে উপস্থিত নারী-পুরুষ মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু।

এছাড়াও উপস্থিত ছিলেন, মামুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নুরুন্নবী, তুলশীগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেছুল মজিদ কদর, বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজ্জাকুল হায়দার, সাধারণ সম্পাদক হান্নান মন্ডলসহ মামুদপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ক্ষেতলাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) বাদ জোহর মামুদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সন্যাসতলী মেলা প্রাঙ্গণের অদূরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জয়পুরহাট রেলগেট জামে মসজিদের পেশ ইমাম মওলানা রুহুল আমিন।

মোনাজাত শেষে উপস্থিত নারী-পুরুষ মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু।

এছাড়াও উপস্থিত ছিলেন, মামুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নুরুন্নবী, তুলশীগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেছুল মজিদ কদর, বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজ্জাকুল হায়দার, সাধারণ সম্পাদক হান্নান মন্ডলসহ মামুদপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত