জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কালাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে মাদক মামলায় পাঁচ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারী) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। এর আগের দিন রাতে রাজধানীর মধুবাগ এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তা তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ কালাই পৌর শহরের সড়াইল মহল্লার আব্দুস সাত্তারের ছেলে বলে জানাগেছে।

পুলিশ সুত্রে জানাগেছে, ২০১৬ সালের ১৫ মার্চ মাদক বিক্রির দায়ে আসামী আব্দুর রশিদকে মাদকসহ গ্রেফতারের পর কালাই থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলা তদন্ত শেষে তৎকালিন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে ২০২৫ সালের ২ জানুয়ারী মাদক মামলার আসামী আব্দুর রশিদের অনুপস্থিতিতে দায়রা জজ আদালতের বিচারক তার পাঁচ বছরের কারাদন্ড, সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরোও ১ বছরের কারাদন্ডের আদেশ দেন। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। শনিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রাজধানীর মধুবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ওসি রফিকুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা রাজধানীর মধুবাগ এলাকা থেকে পলাতক আসামি আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কালাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

জয়পুরহাটের কালাইয়ে মাদক মামলায় পাঁচ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারী) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। এর আগের দিন রাতে রাজধানীর মধুবাগ এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তা তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ কালাই পৌর শহরের সড়াইল মহল্লার আব্দুস সাত্তারের ছেলে বলে জানাগেছে।

পুলিশ সুত্রে জানাগেছে, ২০১৬ সালের ১৫ মার্চ মাদক বিক্রির দায়ে আসামী আব্দুর রশিদকে মাদকসহ গ্রেফতারের পর কালাই থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলা তদন্ত শেষে তৎকালিন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে ২০২৫ সালের ২ জানুয়ারী মাদক মামলার আসামী আব্দুর রশিদের অনুপস্থিতিতে দায়রা জজ আদালতের বিচারক তার পাঁচ বছরের কারাদন্ড, সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরোও ১ বছরের কারাদন্ডের আদেশ দেন। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। শনিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রাজধানীর মধুবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ওসি রফিকুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা রাজধানীর মধুবাগ এলাকা থেকে পলাতক আসামি আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত