জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে

র‍্যাবের অভিযানে পিস্তল, ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

ছবি-সংগৃহীত

দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) ভোররাতে জেলার সদর কোতোয়ালি থানার চেহেল গাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে পাকা রাস্তার পাশ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‍্যাব-১৩।

আজ দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে দিনাজপুর র‍্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‍্যাব নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, অভিযানকালে কোতোয়ালি থানাধীন ০১ নম্বর চেহেল গাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের প্রধান ফটকের সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় বাজারের একটি ব্যাগ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজের শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

র‍্যাবের অভিযানে পিস্তল, ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) ভোররাতে জেলার সদর কোতোয়ালি থানার চেহেল গাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে পাকা রাস্তার পাশ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‍্যাব-১৩।

আজ দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে দিনাজপুর র‍্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‍্যাব নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, অভিযানকালে কোতোয়ালি থানাধীন ০১ নম্বর চেহেল গাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের প্রধান ফটকের সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় বাজারের একটি ব্যাগ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজের শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত