জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন

ছবি- প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নৈশকালীন গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬ সিজন-১ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে গোয়ালন্দ ক্রিকেট একাদশ। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মিজানুর রহমান লাল্টু ও মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মোঃ রোস্তম আলী মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুবুর আলম শাহিন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা মুক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক হারুন মোল্লা, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম, সুলতান হোসেন লিখন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা জাসাস শাখার সভাপতি নুরুল হক মিলন, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ সেলিম শেখ প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সহস্রাধিক দর্শকমন্ডলী।

উদ্বোধনী খেলায় হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড ও তোয়া মাল্টিমিডিয়া একে অপরের মোকাবেলা করে। টসে তোয়া মাল্টিমিডিয়া জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড ১৪ ওভার ব্যাটিং করে ৩ উইকেটের বিনিময়ে ১৫৫ রান করে। ১৫৫ রানের জবাবে তোয়া মাল্টিমিডিয়া ৫ উইকেট খুইয়ে ১২০ রান করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড ৩৫ রানে জয়লাভ করে। ব্যক্তিগত ৭৬ রান করে ম্যান‌ অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় অশ্রু দাস।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শামীম ফেরদৌস সোহেল জানান, এই টুর্নামেন্টে ছয়টি দল লীগ ভিত্তিতে অংশ গ্রহণ করছে। ছয়টি দল নিলামে অংশগ্রহণ করে সর্বোচ্চ দামে খেলোয়াড় ক্রয়ের মাধ্যমে দল গঠন করে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। তিনি আরও বলেন, আগামী ২০ জানুয়ারি মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত