নওগাঁয় নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে শহরের ছোট যমুনা নদীর কালিতলা মহাশ্মশান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,নদীর পানিতে একটি যুবকের মরদেহ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে পরে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহে কোনো দৃশ্যমান গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তসহ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন