জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় মোবাইলে খুঁদে বার্তা দেখে উত্তরপত্র পুরণের অভিযোগ, গ্রেপ্তার-১

ছবি-সংগৃহীত

জয়পুরহাটে প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আমির হামজা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত আমির হামজা জেলার পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও কেন্দ্র সুত্রে জানাগেছে, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২ নম্বর রুমে অন্য পরীক্ষার্থীর মতই প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছেন আমির হামজা। পরীক্ষার মাঝামাঝি সময়ে তার কাছে থাকা মোবাইলে খুঁদে বার্তা আসে। তখন সেই মোবাইলে খুঁদে বার্তা দেখে উত্তরপত্র পুরণ করছে সে। এসময় ডিউটিরত শিক্ষক তাকে হাতেনাতে ধরেন। তারপর কেন্দ্র সচিবের রুমে তাকে নিয়ে যাওয়া হয়।  

 জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাইমারী শিক্ষক প্রতিনিধি শাকিল হোসেন মামলা বাদি হয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় মোবাইলে খুঁদে বার্তা দেখে উত্তরপত্র পুরণের অভিযোগ, গ্রেপ্তার-১

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

জয়পুরহাটে প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আমির হামজা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত আমির হামজা জেলার পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও কেন্দ্র সুত্রে জানাগেছে, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২ নম্বর রুমে অন্য পরীক্ষার্থীর মতই প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছেন আমির হামজা। পরীক্ষার মাঝামাঝি সময়ে তার কাছে থাকা মোবাইলে খুঁদে বার্তা আসে। তখন সেই মোবাইলে খুঁদে বার্তা দেখে উত্তরপত্র পুরণ করছে সে। এসময় ডিউটিরত শিক্ষক তাকে হাতেনাতে ধরেন। তারপর কেন্দ্র সচিবের রুমে তাকে নিয়ে যাওয়া হয়।  

 জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাইমারী শিক্ষক প্রতিনিধি শাকিল হোসেন মামলা বাদি হয়েছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত