জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ভোটের গাড়ি’ এখন নওগাঁয়

ভোটের গাড়ি’ এখন নওগাঁয়
ছবি- দৈনিক জয়পুরবার্তা

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নওগাঁয় বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। 

আজ দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি শহরের মুক্তির মোড় স্মৃতিতম্ভ প্রাঙ্গনে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

এ সময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন । 

দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় এই কার্যক্রম পরিচালিত হয়।  ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ভোটের গাড়ি’ এখন নওগাঁয়

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নওগাঁয় বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। 

আজ দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি শহরের মুক্তির মোড় স্মৃতিতম্ভ প্রাঙ্গনে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

এ সময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন । 

দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় এই কার্যক্রম পরিচালিত হয়।  ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত