জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে তাপমাত্রা ৯.০ ডিগ্রিতে

দিনাজপুরে তাপমাত্রা ৯.০ ডিগ্রিতে
ছবি- দৈনিক জয়পুরবার্তা

উত্তরের জেলা দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় জনজীবন চরমভাবে ব্যাহত হয়ে পড়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.০ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।

দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সকাল ৯টায় দিনের চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা জানানো হবে। টানা শীতল বাতাস ও সূর্যের অনুপস্থিতিতে শীতের তীব্রতা আরও অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ৪ জানুয়ারি রাত থেকে দিনাজপুর জেলার উপর দিয়ে একটি মৃদু শৈতপ্রবাহ শুরু হয়, যা পরবর্তীতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলাসহ আশপাশের অঞ্চলে বিস্তার লাভ করেছে। চলমান এই শৈতপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভের আশঙ্কা রয়েছে।

এদিকে, আজ সকাল ৬টায় দেশের বিভিন্ন স্থানে  তাপমাত্রা রাজশাহী ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস,  চুয়াডাঙ্গা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, তেতুলিয়া ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যশোর ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, এবং শ্রীমঙ্গল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সোমবার সারাদিন দিনাজপুরের আকাশে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন। অনেককে ফুটপাতে ও খোলা স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে শীতের দাপট আরও বাড়তে পারে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দিনাজপুরে তাপমাত্রা ৯.০ ডিগ্রিতে

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত