বিশ্বকাপ ফুটবলের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দলগুলোর সম্ভাবনা নিয়ে আলোচনা। এ প্রসঙ্গে লিওনেল মেসি ও আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত জানিয়েছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার টমাস মুলার।
ম্যাজেন্টা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলার বলেন, বিশ্বকাপে মেসির উপস্থিতি আর্জেন্টিনার জন্য ইতিবাচক কিংবা নেতিবাচক—দুইভাবেই প্রভাব ফেলতে পারে। তার মতে, মেসি থাকলে দলের সামগ্রিক ভারসাম্য বদলে যেতে পারে, যা পরিস্থিতিভেদে লাভ কিংবা ক্ষতির কারণ হতে পারে।
২০১৪ বিশ্বকাপজয়ী এই জার্মান তারকা সম্প্রতি এমএলএস কাপ ফাইনালে মেসির ইন্টার মায়ামির বিপক্ষে খেলেছেন। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এমএলএস ফাইনালে মেসি বল পেলেই আক্রমণে গতি এনেছেন। তবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে একই প্রভাব পড়বে কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে।
একই সাক্ষাৎকারে নিজের দেশ জার্মানির সম্ভাবনা নিয়েও কথা বলেন মুলার। ২০১৪ সালে শিরোপা জয়ের পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় এবার জার্মানির জন্য পরের রাউন্ডে ওঠাই প্রধান লক্ষ্য বলে মনে করেন তিনি। গ্রুপের প্রতিপক্ষ হিসেবে কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডরের কথা উল্লেখ করে মুলার বলেন, নাম দেখেই বোঝা যায়—পরের পর্বে যাওয়া জার্মানির জন্য বাধ্যতামূলক।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন