সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জয়পুরহাটের আক্কেলপুরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোক ও সমবেদনার আবহ বিরাজ করছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আক্কেলপুর উপজেলা বিএনপির কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয়।
শোকের অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন।
শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, আপসহীন নেতৃত্ব ও সাহসী রাজনৈতিক অবস্থানের কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় নেত্রী হিসেবে পরিচিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন