জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় কীটনাশক খেয়ে মহিলার মৃত্যু

ছবি-সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় কীটনাশক ওষুধ খেয়ে ছকিনা খাতুন (৫০) মৃত্যু হয়েছে। সে দুপচাঁচিয়া থানাধীন জারই গ্রামে আব্দুল জব্বারের স্ত্রী। 

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে নিজ বাড়িতে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে সবার অজান্তে জমিতে দেওয়া কীটনাশক ঔষধ খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে ছকিনার স্বামী ও ছোট ছেলে তাৎক্ষণিক দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা পর সুস্থ্য হলে দুপুর ১২ টায় বাড়িতে নিয়ে যায়। বাড়িতে থাকাকালীন সময় দুপুর ১.৩০ মিনিটে হঠাৎ অসুস্থ্য হয়ে ছকিনার মৃত্যু হয়। 

এ ব্যাপারে দেরিতে দুপচাঁচিয়া থানায় অবহিত করলে এসআই আব্দুল খালেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে। 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন সকিনার কীটনাশককে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় কীটনাশক খেয়ে মহিলার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় কীটনাশক ওষুধ খেয়ে ছকিনা খাতুন (৫০) মৃত্যু হয়েছে। সে দুপচাঁচিয়া থানাধীন জারই গ্রামে আব্দুল জব্বারের স্ত্রী। 

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে নিজ বাড়িতে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে সবার অজান্তে জমিতে দেওয়া কীটনাশক ঔষধ খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে ছকিনার স্বামী ও ছোট ছেলে তাৎক্ষণিক দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা পর সুস্থ্য হলে দুপুর ১২ টায় বাড়িতে নিয়ে যায়। বাড়িতে থাকাকালীন সময় দুপুর ১.৩০ মিনিটে হঠাৎ অসুস্থ্য হয়ে ছকিনার মৃত্যু হয়। 

এ ব্যাপারে দেরিতে দুপচাঁচিয়া থানায় অবহিত করলে এসআই আব্দুল খালেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে। 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন সকিনার কীটনাশককে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত