২১তম বছরে পদার্পণ করল বৈশাখী টেলিভিশন। এ উপলক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এরশাদুল বারী তুষারের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, এনসিপির যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা সংবাদদাতা মাসুদ রানা, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, মানবজমিন ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি আব্দুল আলিম মণ্ডল, বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, বাংলাদেশ প্রতিদিন, ডিবিসি টেলিভিশন, ঢাকা মেইল ও করতোয়ার জয়পুরহাট প্রতিনিধি শামীম কাদির, ইন্ডিপিন্ডেন্ট টিভি ও বিডিনিউজের জেলা প্রতিনিধি মোমেন মুনি প্রমুখ।
এছাড়াও যায়যায়দিনের জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, কবি রবিউল ইসলাম সোহেল এবং বিশিষ্ট আবৃত্তিকার আবুল বাসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন শুরু থেকেই সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা বলে আসছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই চ্যানেলটি আগামীতেও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন