শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে তাদের এ দুটি শীর্ষ পদে নির্বাচন ও মনোনয়ন দেওয়া হয়।
সম্মেলন শেষে সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শিবিরের নবনির্বাচিত শীর্ষ দুই নেতাকে অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার জন্য দোয়া কামনা করেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাদের ইলম, আমল, হিকমত ও নেতৃত্বে বরকত দান করেন এবং সংগঠনের আমানত যথাযথভাবে রক্ষা করার তাওফিক দেন। একই সঙ্গে তিনি তাদের সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার দোয়া করেন।
এ ছাড়া বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমির বলেন, আল্লাহ তায়ালা যেন তার দায়িত্ব পালন কবুল করেন এবং আগামী দিনগুলো তার জন্য আরও সহজ ও সুন্দর করে দেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংগঠনটির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন