জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নারীর মৃত্যু, থানায় মামলা

দুপচাঁচিয়া উপজেলায় তালোড়ার কইল নামক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শারমিন খাতুন (২২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৪ (ডিসেম্বর)বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার কইল নামক এলাকায়।

নিহত শারমিন খাতুন তালোড়া শাহপাড়া গ্রামের সেলিম রেজার কন্যা এবং রনি প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, শারমিন বুধবার বিকেলে কেনাকাটার জন্য তালোড়া বাজারে যান এবং কেনাকাটার শেষে বাড়ি ফেরার পথে তার পূর্ব  পরিচিত যুবক শাহজালাল এর সঙ্গে দেখা হলে তার মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তালোড়ার কইল নামক এলাকায় পৌঁছালে হঠাৎ তার গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে শারমিন ছিটকে পড়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান এবং শারমিনের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে স্থানীয়রা ও শাহজালাল তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা সেলিম রেজা বাদী হয়ে বৃহস্পতিবার দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। দুপচাঁচিয়া থানার এসআই মোস্তাফিজ বলেন, মামলা বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নারীর মৃত্যু, থানায় মামলা

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

দুপচাঁচিয়া উপজেলায় তালোড়ার কইল নামক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শারমিন খাতুন (২২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৪ (ডিসেম্বর)বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার কইল নামক এলাকায়।

নিহত শারমিন খাতুন তালোড়া শাহপাড়া গ্রামের সেলিম রেজার কন্যা এবং রনি প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, শারমিন বুধবার বিকেলে কেনাকাটার জন্য তালোড়া বাজারে যান এবং কেনাকাটার শেষে বাড়ি ফেরার পথে তার পূর্ব  পরিচিত যুবক শাহজালাল এর সঙ্গে দেখা হলে তার মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তালোড়ার কইল নামক এলাকায় পৌঁছালে হঠাৎ তার গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে শারমিন ছিটকে পড়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান এবং শারমিনের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে স্থানীয়রা ও শাহজালাল তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা সেলিম রেজা বাদী হয়ে বৃহস্পতিবার দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। দুপচাঁচিয়া থানার এসআই মোস্তাফিজ বলেন, মামলা বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত