জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আওয়ামী লীগের ভোট নিতে বিএনপি–জামায়াত প্রতিযোগিতা করছে: নাহিদ ইসলাম

মঙ্গলবার ডেইলি স্টারের নির্বাচন বিষয়ক এক সংলাপে নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট নিজেদের ঝুলিতে নিতে বিএনপি ও জামায়াতে ইসলামী ‘রীতিমতো প্রতিযোগিতা’ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, ওই ভোট পাওয়ার জন্য মামলা প্রত্যাহারের মতো আশ্বাসও দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডেইলি স্টারের নির্বাচনবিষয়ক এক সংলাপে এ অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের ভোট পেতে হলে তার কিছু ‘লক্ষণ’ দেখাতে হয়, আর সে জায়গায় গিয়ে মামলা প্রত্যাহারের কথা বলা হচ্ছে।

সংলাপে আওয়ামী লীগের লোকদের বিএনপিতে নেওয়ার প্রসঙ্গ উঠলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের অভিযোগ সাধারণীকরণ করা যায় না। তার ভাষায়, দু–একটি ক্ষেত্রে এমন হতে পারে, তবে এখন পর্যন্ত বিএনপির মনোনয়ন চূড়ান্ত হয়নি এবং এ ধরনের কোনো নির্দিষ্ট উদাহরণ দেখানো যাবে না।

মির্জা ফখরুল আরও বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত টানা ঠিক নয়। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করেছে বিএনপি, আর ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করার মতো দেউলিয়াত্ব দলটির হয়নি।

সংলাপের সঞ্চালক ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ বলেন, বিএনপির মতো একই ধরনের অভিযোগ জামায়াতের বিরুদ্ধেও রয়েছে। এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, পত্রিকায় প্রকাশিত সব তথ্য সত্য নাও হতে পারে। তিনি ‘ইয়েলো জার্নালিজম’-এর প্রসঙ্গ তুলে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্বের কথা বলেন।

হামিদুর রহমান আযাদ দাবি করেন, তার দলের মধ্যে এ ধরনের কোনো ঘটনা নেই। এত রক্ত ও ত্যাগের পর ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন তিনি। দলের অগোচরে কিছু হয়ে থাকলেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের ভোট নিতে বিএনপি–জামায়াত প্রতিযোগিতা করছে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট নিজেদের ঝুলিতে নিতে বিএনপি ও জামায়াতে ইসলামী ‘রীতিমতো প্রতিযোগিতা’ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, ওই ভোট পাওয়ার জন্য মামলা প্রত্যাহারের মতো আশ্বাসও দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডেইলি স্টারের নির্বাচনবিষয়ক এক সংলাপে এ অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের ভোট পেতে হলে তার কিছু ‘লক্ষণ’ দেখাতে হয়, আর সে জায়গায় গিয়ে মামলা প্রত্যাহারের কথা বলা হচ্ছে।

সংলাপে আওয়ামী লীগের লোকদের বিএনপিতে নেওয়ার প্রসঙ্গ উঠলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের অভিযোগ সাধারণীকরণ করা যায় না। তার ভাষায়, দু–একটি ক্ষেত্রে এমন হতে পারে, তবে এখন পর্যন্ত বিএনপির মনোনয়ন চূড়ান্ত হয়নি এবং এ ধরনের কোনো নির্দিষ্ট উদাহরণ দেখানো যাবে না।

মির্জা ফখরুল আরও বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত টানা ঠিক নয়। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করেছে বিএনপি, আর ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করার মতো দেউলিয়াত্ব দলটির হয়নি।

সংলাপের সঞ্চালক ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ বলেন, বিএনপির মতো একই ধরনের অভিযোগ জামায়াতের বিরুদ্ধেও রয়েছে। এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, পত্রিকায় প্রকাশিত সব তথ্য সত্য নাও হতে পারে। তিনি ‘ইয়েলো জার্নালিজম’-এর প্রসঙ্গ তুলে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্বের কথা বলেন।

হামিদুর রহমান আযাদ দাবি করেন, তার দলের মধ্যে এ ধরনের কোনো ঘটনা নেই। এত রক্ত ও ত্যাগের পর ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন তিনি। দলের অগোচরে কিছু হয়ে থাকলেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত