এর আগে উপজেলার শালঘর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের এসব নেতাকর্মী একটি মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাড়িতে আসেন। সেখানে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে কঠোর সমালোচনা করেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লেখেন, গত ১৭ বছর ধরে বিএনপির যেসব স্থানীয় নেতাকর্মী মামলা-হামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন এবং যারা ঘরে থাকতে পারেননি—তাদের সঙ্গে এ ধরনের পুনর্বাসন জুলুমের শামিল। তিনি দাবি করেন, রাজপথে থেকে আন্দোলন করা ত্যাগী নেতাকর্মীদের শ্রম ও ত্যাগকে রাজনৈতিক দেউলিয়াত্ব আড়াল করতে ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও লেখেন, “যখন আমি বলেছিলাম কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছিল—আজ তাদের হাতেই শহীদ জিয়ার রাজনীতির জানাজা হচ্ছে।”
স্ট্যাটাসের শেষাংশে দেবিদ্বারবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন বিএনপি দীর্ঘ ১৭ বছর রাজপথে ছিল আর কোন বিএনপি ঢাকায় বসে টাকার কাছে নিজেকে বিক্রি করে ফ্যাসিবাদের তাঁবেদারি করেছে—তা জনগণই বিচার করবে। ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে গড়ে ওঠা ‘হাইব্রিড বিএনপি’ রাজনীতিকে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের বিএনপিতে যোগদান একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এনসিপির পক্ষ থেকে ওঠা অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন