আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, আমাদের ওপর সামষ্টিকভাবে দায় চাপানো হচ্ছে যে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি এবং নির্বাচন ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছি। এই অভিযোগ আমরা মেনে নিতে পারি না। আমরা প্রমাণ করতে চাই যে সঠিক, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব—এবং তা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।
তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, রুল অব ল বাস্তবায়নের মূল দায়িত্ব আপনাদের ওপর। আপনারা যারা মাঠে আছেন, তারা আইনের শাসন নিশ্চিত করবেন। এই দায়িত্ব শুধু প্রশাসনিক নয়, এটি একটি জাতীয়, শাসনতান্ত্রিক ও সাংবিধানিক দায়িত্ব।
দেশের বর্তমান সংকটময় সময়ে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে উল্লেখ করে সিইসি বলেন, এই দেশ আমাদের সবার। দেশকে সঠিক অবস্থায় রেখে যাওয়াই আমাদের কর্তব্য। এখানে আর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
নির্বাচন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষায় কর্মকর্তাদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। আপনারা দায়িত্বশীলভাবে কাজ না করলে আমার ঘুম হারাম হয়ে যায়। এই সিস্টেম ধরে রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। সবাই এ জন্য দায়বদ্ধ।
তিনি আরও বলেন, কাউকে খুশি করার জন্য কাজ করার দরকার নেই। আপনারা আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমেই পরিচালনা করবেন। নির্বাচন কমিশন সবসময় আপনাদের পাশে থাকবে। আমি আশা করি, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসেছে, তা যথাযথভাবে পালন করবো এবং কোনো ধরনের বিচ্যুতি ঘটতে দেব না।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন