জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র সংগ্রহ

ছবি-প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বদলগাছী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি-এর কাছ থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন। 

ফজলে হুদা বাবুল বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার নান্নু, মহাদেবপুর উপজেলার ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক শহিদুল ইসলাম, বদলগাছী উপজেলা বিএনপির উপদেষ্টা আতোয়ার রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফজলে হুদা বাবুল বলেন,

“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব।”

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম চালানোর আহ্বান জানান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বদলগাছী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি-এর কাছ থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন। 

ফজলে হুদা বাবুল বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার নান্নু, মহাদেবপুর উপজেলার ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক শহিদুল ইসলাম, বদলগাছী উপজেলা বিএনপির উপদেষ্টা আতোয়ার রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফজলে হুদা বাবুল বলেন,

“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব।”

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম চালানোর আহ্বান জানান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত