জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের হামলা, আহত ৪

হামলার পর পড়ে রয়েছে বিএনপির কার্যালয়ের ভাঙা চেয়ার। গতকাল রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের ভৈরব বাজারে

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার চর কিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে এ ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের চারজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চর কিং ইউনিয়নের ব্রিজবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে ১৩ ডিসেম্বর রাত আটটার দিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারীকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরসহ ১৩ জনকে আসামি করে মামলা করেন মোজাক্কের। গতকাল শনিবার সন্ধ্যায় হাতিয়া থানা থেকে পুলিশ ওই মামলার তদন্ত করতে ঘটনাস্থলে আসে।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, তদন্ত শেষে পুলিশ সদস্যরা চলে যাওয়ার পর আবু তাহেরের অনুসারীরা ভৈরব বাজারে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে চর কিং ইউনিয়ন কৃষক দলের সদস্য মো. সাহারাজ (৩২), ইউনিয়ন যুবদলের কর্মী মো. রুবেল (৩৫), মো. মনির (৩৫) ও হাতিয়া উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন (৪৮) আহত হন। তাঁদের মধ্যে সাহরাজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. শামীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শনিবার রাতে চর কিং ইউনিয়ন থেকে হামলায় আহত সাহারাজ নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।’

জানতে চাইলে চর কিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারী বলেন, পুলিশকে তথ্য দেওয়ার পরই বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের এই ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মুঠোফোনে কল করা হয়। তবে সংযোগ পাওয়া যায়নি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, আবু তাহের ও তাঁর অনুসারীরা ঘটনার পর থেকেই এলাকায় নেই।

জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে আগে একবার মারামারি হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা হয়। তবে গতকাল সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখছেন। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের হামলা, আহত ৪

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত