জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে বেলাল হোসেন নামে এক বিএনপি নেতার বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় আয়েশা আক্তার (৭) নামে এক শিশু ঘুমন্ত অবস্থায় মারা গেছে। এ ঘটনায় বেলাল হোসেন ও তার আরও দুই মেয়ে বিথি আক্তার এবং স্মৃতি আক্তার দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতার গোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

দগ্ধ বিথি ও স্মৃতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বেলাল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। তার বাড়ি ওই বাজারের পশ্চিম পাশে অবস্থিত।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, রাতে বেলাল হোসেন স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। বেলাল ও তার দুই মেয়ে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, বিথি ও স্মৃতির শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ এবং অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে এবং আরও তিনজন আহত হয়েছেন। এটি পরিকল্পিত নাশকতা কি না, সে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত