জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে আক্কেলপুরে বিক্ষোভ মিছিল

ছবি- দৈনিক জয়পুরবার্তা

 আক্কেলপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থী ও সাধারণ জনগণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আক্কেলপুর সরকারি মজিবুর রহমান কলজ গেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অংশগ্রহণকারী বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশ শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আরমান হোসেন কানন, ছাত্র প্রতিনিধি নাজমুস সাকিব সাজিদ, আহসান হাবিব, মোবাশ্বের হোসেন, মো. রিয়াদ ইসলাম, সাইফুল প্রমুখ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে আক্কেলপুরে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

 আক্কেলপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থী ও সাধারণ জনগণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আক্কেলপুর সরকারি মজিবুর রহমান কলজ গেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অংশগ্রহণকারী বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশ শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আরমান হোসেন কানন, ছাত্র প্রতিনিধি নাজমুস সাকিব সাজিদ, আহসান হাবিব, মোবাশ্বের হোসেন, মো. রিয়াদ ইসলাম, সাইফুল প্রমুখ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত