দেশে আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের ৪ থেকে ৫টি জেলায় তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মাত্রা স্পর্শ করতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, গত কিছুদিন ধরে দেশের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও, কেবল তেঁতুলিয়াতেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহের নামতে দেখা গিয়েছিল। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে শৈত্যপ্রবাহ তেমন আসে না। তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে।
আগামী সপ্তাহে দেশের পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর যশোর (কয়েকটি স্থান) এবং শ্রীমঙ্গলে (মৌলভীবাজার জেলা) মৃদু শৈত্যপ্রবাহে নামতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে।
মৃদু শৈত্যপ্রবাহের আওতার বাইরে থাকলেও দেশের আরও কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। সেই তালিকায় থাকা জেলাগুলো হচ্ছে— রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকা।
এছাড়া দেশের বাকি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি’র মধ্যে থাকতে পারে। এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী এলাকায় ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন