বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার সকালে থানা বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচন অফিসে উপজেলা জামায়াতের আমির মাওঃ ওমর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী কেএম হেলালুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের। তিনি তার বক্তব্য বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশকে এগিয়ে নিতে চাই। পাশাপাশি উপজেলার রাস্তাঘাট উন্নয়ন ও যানজট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। নতুন প্রজন্মের ভোটাররা পরিবর্তন ও উন্নয়ন দেখতে চায় তাদের সমর্থন ও জনগণের আস্থাকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে চাই। এ সময় তিনি প্রচার-প্রচারণায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন ও এ সংসদীয় আসনের উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া প্রেসকাবের সভাপতি গোলাম ফারুক ও উপজেলা প্রেসকাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা জামায়াতের সাবেক আমির মুনছুর রহমান, সাবেক সেক্রেটারি মতিউর রহমান ও সহ-সেক্রেটারি ফরিদ উদ্দিন। এ সময় দুপচাঁচিয়া প্রেসকাব ও উপজেলা প্রেসকাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন