অন্তর্বর্তী
সরকারের গঠন
করা জাতীয়
ঐকমত্য কমিশনের
পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসাধারণের জন্য উন্মুক্ত
করা হয়েছে।
আট খণ্ডে
প্রকাশিত এই
প্রতিবেদন আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর)
সরকারের সংস্কার
বিষয়ক ওয়েবসাইট
reform.gov.bd–তে প্রকাশ করা
হয়।
প্রতিবেদনে কমিশনের প্রধান
সুপারিশসমূহ, জুলাই জাতীয় সনদ ২০২৫,
রাজনৈতিক দল
ও বিভিন্ন
জোটের মতামত,
দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনার সারসংক্ষেপ,
সংশ্লিষ্ট নথিপত্র ও কমিশনের পরিচালিত
জনমত জরিপের
ফলাফল রয়েছে।
জাতীয়
ঐকমত্য কমিশনের আট
খণ্ডের প্রতিবেদনে যা রয়েছে
প্রথম
খণ্ড
- জাতীয় ঐকমত্য
কমিশনারের প্রতিবেদন।
- জুলাই জাতীয়
সনদ ২০২৫
ও সনদ
বাস্তবায়ন সম্পর্কিত সুপারিশ।
- জাতীয় ঐকমত্য
কমিশন সংক্রান্ত প্রজ্ঞাপন
সমূহ।
- জাতীয় ঐকমত্য
কমিশনের সদস্যগণের নামের তালিকা।
- বিশেষজ্ঞগণের নামের তালিকা।
- সাচিবিক সহায়তা
প্রদানকারী কর্মকর্তা কর্মচারীগণের
তালিকা।
- জাতীয় ঐকমত্য
কমিশনের কাজের সঙ্গে যুক্ত পরামর্শ
গণের তালিকা।
দ্বিতীয়
খণ্ড
- বাস্তবায়নযোগ্য
- রাজনৈতিক দল
ও জোটের
মতামতের জন্য প্রেরিত স্প্রেডশিট।
- স্প্রেডশিট এর উপর রাজনৈতিক দল
ও জোটের
মতামত (একাংশ)।
তৃতীয়
খণ্ড
- স্প্রেডশিট এর উপর রাজনৈতিক দল
ও জোটের
মতামত (একাংশ)।
চতুর্থ
খণ্ড
- প্রথম পর্যায়ে
যেসব রাজনৈতিক দল ও জোটের
সঙ্গে এককভাবে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
- রাজনৈতিক দল
ও জোটের
সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনার সারসংক্ষেপ।
- প্রথম পর্যায়ের
আলোচনার পর স্প্রেডসিটের ওপর রাজনৈতিক
দল ও
জোটের সংশোধিত মতামত।
- প্রথম পর্যায়ের
আলোচনা যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে
তার তালিকা।
পঞ্চম
খণ্ড
- দ্বিতীয় পর্যায়ের
আলোচনায় গণতান্ত্রিক বিপ্লবী
পার্টির অংশগ্রহণ না করা সংক্রান্ত
চিঠি।
- জাতীয় ঐকমত্য
কমিশনের সঙ্গে নাগরিক সমাজের গণপ্রতিনিধিগণের
সংলাপের সারসংক্ষেপ।
- যেসব বিষয়
দ্বিতীয় পর্যায়ে আলোচনায় উত্থাপন করা
হয়নি।
- সংশোধিত আকারে
দ্বিতীয় পর্যায়ের সংলাপে উত্থাপিত সুপারিশ
সমূহ।
- রাজনৈতিক দল
ও জোটের
সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সংলাপের আলোচ্য
বিষয় সমূহ।
- দ্বিতীয় পর্যায়ে
যেসব রাজনৈতিক দল ও জোটের
সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
- রাজনৈতিক দল
ও জোটের
সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের সারসংক্ষেপ।
- নাগরিক মৌলিক
অধিকার সম্প্রসারণ সম্পর্কিত
প্রস্তাব।
ষষ্ঠ
খণ্ড
- খসড়া জুলাই
জাতীয় সনদ ২০২৫।
- খসড়া জুলাই
জাতীয় সনদের ব্যাপারে রাজনৈতিক দল
ও জোটের
মতামত।
- খসড়া জুলাই
জাতীয় সনদের ব্যাপারে রাজনৈতিক দল
ও জোটগুলোর
মতামতের সারাংশ।
- জুলাই জাতীয়
সনদ ২০২৫
(সমন্বিত খসড়া)।
- জুলাই জাতীয়
সনদের সমন্বিত খসড়ার বিষয়ে রাজনৈতিক
দল ও
জোটের মতামত।
- জুলাই জাতীয়
সনদের সমন্বিত খসড়ায় প্রস্তাবিত অঙ্গীকার নামা বিষয়ে রাজনৈতিক
দল ও
জোট গুলোর
মতামত ও মতামতের সারাংশ।
সপ্তম
খণ্ড
- জুলাই জাতীয়
সনদ বাস্তবায়ন
প্রক্রিয়া নিয়ে কমিশনের সঙ্গে অনানুষ্ঠানিক
বৈঠকের পর রাজনৈতিক দল ও
জোট কর্তৃক
প্রেরিত মতামত।
- 'নারীর রাজনৈতিক
অধিকার ফোরাম' নেতৃবৃন্দের সঙ্গে কমিশনের
বৈঠকের সারসংক্ষেপ।
- জুলাই জাতীয়
সনদ বাস্তবায়ন
প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দল ও
জোটের মতামত গ্রহণ সম্পর্কিত ১ম
বৈঠকের সারসংক্ষেপ।
- জুলাই জাতীয়
সনদ বাস্তবায়ন
প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দল ও
জোটের মতামত গ্রহণ সম্পর্কিত ২য়
বৈঠকের সারসংক্ষেপ।
- জুলাই জাতীয়
সনদ বাস্তবায়ন
প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দল ও
জোটের মতামত গ্রহণ সম্পর্কিত ৩য়
বৈঠকের সারসংক্ষেপ।
অষ্টম
খণ্ড
- জাতীয় ঐকমত্য
কমিশন থেকে নির্বাচন কমিশনে প্রেরিত
এবং নির্বাচন
কমিশন থেকে প্রাপ্ত চিঠি সমূহ।
- 'Public
Opinion Survey on National Reform' শীর্ষক
জরিপের ফলাফল।
সম্পূর্ণ প্রতিবেদন পেতে এখানে ক্লিক করুন।
ড. মুহাম্মদ
ইউনূসের নেতৃত্বাধীন
বর্তমান অন্তর্বর্তী
সরকার দায়িত্ব
গ্রহণের পর
গত বছরের
অক্টোবর মাসে
এবং পরবর্তী
বিভিন্ন সময়ে
সর্বমোট ১১টি
সংস্কার কমিশন
গঠন করে।
এরমধ্যে প্রথম
ধাপে গঠিত
৬টি সংস্কার
কমিশনের কার্যক্রমের
সমাপ্তিলগ্নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
ইউনূসকে সভাপতি
এবং সংবিধান
সংস্কার কমিশনের
প্রধান প্রফেসর
আলী রীয়াজকে
সহ-সভাপতি
করে গঠন
করা হয়
জাতীয় ঐকমত্য
কমিশন।
আপনার মতামত লিখুন