জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাজশাহী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযানে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

ছবি-প্রতিনিধি

রাজশাহীর কাটাখালী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবির রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। শনিবার (১ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১টার দিকে খানপুর হটাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (১ডিসেম্বর) রাতে ১ বিজিবি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, আগে থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে খানপুর বিওপি’র একটি আভিযানিক দল সরিষা ক্ষেতের ভেতরে ওঁৎ পেতে থাকে। প্রায় এক ঘণ্টা নজরদারির পর একজন চোরাকারবারীকে ভারতীয় সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখা যায়। চোরাকারবারী বিজিবির টহল দলের নিকটবর্তী হলে তাকে ধরতে ধাওয়া করা হয়। এ সময় সে তার হাতে থাকা গামছায় মোড়ানো পোঁটলাটি ফেলে ভারত সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির আভিযানিক দল পোঁটলাটি উদ্ধার করে খুলে দেখতে পায়, এর ভেতরে ১০০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে। ট্যাবলেটগুলোর কোন মালিক পাওয়া না যাওয়ায় সেগুলো ‘মালিকবিহীন’ হিসেবে জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দ করা মাদকদ্রব্য কাটাখালী থানায় জমাদানের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হবে বলেও জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত দিয়ে ট্যাপেন্টাডল, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদক বাংলাদেশে ঢোকানোর চেষ্টা বেড়ে গেছে। এজন্য সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল, প্রযুক্তিগত নজরদারি এবং ওঁত পেতে বিশেষ অভিযান।
অপরাধ চক্রকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাজশাহী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযানে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজশাহীর কাটাখালী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবির রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। শনিবার (১ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১টার দিকে খানপুর হটাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (১ডিসেম্বর) রাতে ১ বিজিবি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, আগে থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে খানপুর বিওপি’র একটি আভিযানিক দল সরিষা ক্ষেতের ভেতরে ওঁৎ পেতে থাকে। প্রায় এক ঘণ্টা নজরদারির পর একজন চোরাকারবারীকে ভারতীয় সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখা যায়। চোরাকারবারী বিজিবির টহল দলের নিকটবর্তী হলে তাকে ধরতে ধাওয়া করা হয়। এ সময় সে তার হাতে থাকা গামছায় মোড়ানো পোঁটলাটি ফেলে ভারত সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির আভিযানিক দল পোঁটলাটি উদ্ধার করে খুলে দেখতে পায়, এর ভেতরে ১০০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে। ট্যাবলেটগুলোর কোন মালিক পাওয়া না যাওয়ায় সেগুলো ‘মালিকবিহীন’ হিসেবে জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দ করা মাদকদ্রব্য কাটাখালী থানায় জমাদানের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হবে বলেও জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত দিয়ে ট্যাপেন্টাডল, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদক বাংলাদেশে ঢোকানোর চেষ্টা বেড়ে গেছে। এজন্য সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল, প্রযুক্তিগত নজরদারি এবং ওঁত পেতে বিশেষ অভিযান।
অপরাধ চক্রকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত