জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে নাঈম হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে নবাগত পুলিশ সুপার

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুরে নাঈম (৫) হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলা নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম,পিপিএম। 

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি সরেজমিনে উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার অগ্রগতি ও তদন্ত কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তিনি তদন্ত কার্যক্রম আরও জোরদার ও পেশাদারভাবে পরিচালনার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মিনা মাহমুদা। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম, থানার উপ-পরিদর্শক গনেশ চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স। 

এসপি মিনা মাহমুদা বলেন, গতকাল আক্কেলপুরে একটি শিশু হত্যা হয়। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আমরা হত্যার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে নিবিরভাবে তদন্ত করছি।  অচিরেই এই হত্যার রহস্য উদঘাটন হবে। এই ঘটনায় তার সৎ মাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য: গত রবিবার সকাল ১১ টায় আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে তার সৎ মায়ের বিরুদ্ধে। পরে স্থানীয়রা অভিযুক্ত সৎমা জাহানারা বেগমকে আটক করে পুলিশে হস্তান্তর করে। এঘটনায় একটা হত্যা মামলা দায়ের হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আক্কেলপুরে নাঈম হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে নবাগত পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে নাঈম (৫) হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলা নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম,পিপিএম। 

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি সরেজমিনে উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার অগ্রগতি ও তদন্ত কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তিনি তদন্ত কার্যক্রম আরও জোরদার ও পেশাদারভাবে পরিচালনার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মিনা মাহমুদা। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম, থানার উপ-পরিদর্শক গনেশ চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স। 

এসপি মিনা মাহমুদা বলেন, গতকাল আক্কেলপুরে একটি শিশু হত্যা হয়। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আমরা হত্যার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে নিবিরভাবে তদন্ত করছি।  অচিরেই এই হত্যার রহস্য উদঘাটন হবে। এই ঘটনায় তার সৎ মাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য: গত রবিবার সকাল ১১ টায় আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে তার সৎ মায়ের বিরুদ্ধে। পরে স্থানীয়রা অভিযুক্ত সৎমা জাহানারা বেগমকে আটক করে পুলিশে হস্তান্তর করে। এঘটনায় একটা হত্যা মামলা দায়ের হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত