জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি, আজ থেকে কার্যকর

ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসের জন্য দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে সরবরাহ নিশ্চিত করতে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ডিজেলের লিটারপ্রতি বিক্রয়মূল্য ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা করা হয়েছে। অকটেনের দাম ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা এবং পেট্রলের দাম ১১৮ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা করা হয়েছে।

সরকার বলছে, বৈশ্বিক বাজারে তেলের মূল্য পরিবর্তনের কারণে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। তবে জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ ও পণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে সাধারণ ভোক্তারা আশঙ্কা করছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি, আজ থেকে কার্যকর

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

ডিসেম্বর মাসের জন্য দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে সরবরাহ নিশ্চিত করতে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ডিজেলের লিটারপ্রতি বিক্রয়মূল্য ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা করা হয়েছে। অকটেনের দাম ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা এবং পেট্রলের দাম ১১৮ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা করা হয়েছে।

সরকার বলছে, বৈশ্বিক বাজারে তেলের মূল্য পরিবর্তনের কারণে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। তবে জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ ও পণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে সাধারণ ভোক্তারা আশঙ্কা করছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত