বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সারাদেশে গভীর উদ্বেগ বিরাজ করছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলেছে।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিশেষ সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। রাষ্ট্রপতি দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনার আহ্বান জানান। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও পৃথকভাবে দোয়া করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় পার্টি, ইসলামী গণতান্ত্রিক পার্টি, ন্যাশনাল পিপলস পার্টিসহ অসংখ্য রাজনৈতিক দল ও সংগঠন তাঁর সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন করে।
গত দুই দিন ধরে এভারকেয়ার হাসপাতালের আশপাশ এলাকায় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ‘মৌলিক বাংলা’ ব্যানার টাঙিয়ে গণমোনাজাতও অনুষ্ঠিত হয়েছে। তবে বিএনপি নেতারা উপস্থিত জনসাধারণকে ভিড় না বাড়িয়ে নিজ নিজ স্থানে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
জাতীয় মেডিকেল বোর্ডের অধীনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থার প্রতি নিবিড় নজর রাখছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, শারীরিক অবস্থার কারণে এখনই বিদেশে নেওয়ার মতো স্থিতিশীলতা তৈরি হয়নি। এদিকে যুক্তরাজ্য, চীন, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে চিকিৎসা সহযোগিতার আগ্রহ দেখালেও সেই সুযোগ আপাতত ব্যবহার করা যাচ্ছে না।
রাজধানী ঢাকার মসজিদ-মন্দির, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের জেলা-উপজেলায় দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী থেকে শুরু করে হোসনিদালান ইমামবাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটিও খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করে প্রার্থনা করেছে।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশজুড়ে দোয়া ও সমর্থন জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সর্বস্তরের মানুষের প্রার্থনা ও সমর্থনের ঢল নেমেছে।
দেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি কবে হবে? সারাদেশে এখন শুধু একটি প্রত্যাশাই স্পষ্ট, তার দ্রুত আরোগ্য।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন