জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে ইউএনও পদ শুন্য, সরকারি সেবা ব্যাহত

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে প্রায় ৬ মাস ধরে ইউএনও পদ শুন্য রয়েছে। ফলে কাঙ্খিত সেবা না পেয়ে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান। এ উপজেলায় ৮ ইউনিয়নে ২ লাখের অধিক মানুষের বসবাস। জনগুরুত্বপূর্ণ এ উপজেলায় দীর্ঘ দিন ধরে ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে সরকারি সেবা। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, ভ্রম্যমান আদালত পরিচালনা, বিভিন্ন বিল ভাউচারসহ উপজেলার সকল কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ পদ শূন্য থাকায় এক দিনের কাজ এক মাসেও হচ্ছে না এমন অভিযোগ ভুক্তভোগীদের।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে,উপজেলায় প্রায় ৬ মাস ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ শূন্য রয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন চলতি বছরের ১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পদটি শূন্য হয়ে যায়। তিনি বদলি হয়ে যাবার পর ৪ মাস রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান এবং প্রায় ২ মাস সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক দায়িত্ব পালন করছেন।

সেবা গ্রহিতাদের মতে,শুন্যের ভারে ভারাক্রান্ত আত্রাই উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ এ পদে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করায় জনবান্ধব সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সঠিক সময়ে সেবা প্রদানে ব্যাঘাত ঘটার অভিযোগ রয়েছে। জনবহুল এ উপজেলায় দ্রুত নতুন কর্মকর্তা পদায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন উপজেলার সচেতন মহল।

আত্রাই বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোর্শেদ আলম পারভেজ পল্টু বলেন, বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত ইউএনও হিসাবে মোটামুটি দায়িত্ব পালন করছেন। তবে পূর্ণাঙ্গ অফিসার পেলে সকল ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি পাবে উল্লেখ করে দ্রুত ইউএনও নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি দায়িত্ব পালনে আমার কোনরুপ গাফিলতি নাই। ইউএনও পদায়ন প্রশাসনিক সিদ্ধান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যে শুন্য এ পদ পূরন হবে।

জে/বি তপন

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে ইউএনও পদ শুন্য, সরকারি সেবা ব্যাহত

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত