বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের বলেছেন- ‘অন্য কোনো রাজনৈতিক দলের সমালোচনা করে নির্বাচনী প্রচারনা করবো না। আমি মনে করি বক্তব্যতে কাউকে খারাপ বললেই সে খারাপ হয়ে যায় না।’
বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখা কার্যালয়ের বাবা আদম (র:) কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। প্রতিবাদী ও শিক্ষিত মানুষের পেশা। সাংবাদিকরা দুর্নিতিবাজদের আতঙ্ক। অথচ রাজনৈতিক দল তাদের কাছে শুধু প্রশংসা চায়। তা না করলে কোনো শাসক রাজনৈতিক দল তাদের সহ্য করতে পারে না। আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের সংবাদ প্রকাশ করুক।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম রব্বানীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য হাফেজ আব্দুর নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাক্তার ইউনুস আলী, নায়েবে আমীর তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল জব্বার, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্টু ও সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান প্রমূখ।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন