বগুড়ার আদমদীঘি উপজেলায় খামারিদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রশাসন।
বুধবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
প্রদর্শনী মেলায় প্রায় ৩০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, ঘোড়া, বিড়াল, খরগোশ, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। এছাড়া এবার এ মেলায় আধুনিক প্রযুক্তির খরকাটা মেশিন, মিল্কিং মেশিন, ক্রীম সেপারেটর মেশিন, পশুর আলট্রাসনোগ্লোফি মেশিন, খাদ্য তৈরির মেশিন প্রদর্শন করা হয়। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।
পরে বিকালে অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়। এর আগে সকাল ১০ টায় একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ১১টায় ফিতা কেটে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, সিনিয়র ম’স্য কর্মকর্তা নাহিদ হোসেন, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান প্রমূখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদের বলেন, প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।
জে/বি/সোহাগ
বিষয় : প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন