জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

ছবি-সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের তিনদিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের লাশ ডোবার হাঁটু পানি থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আদমদীঘি থানা পুলিশ বশিকোড়া আকন্দপাড়া বাড়ির পাশে ডোবার পানি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মৃত সেকেন্দার আলী উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়েতুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, উপজেলার বশিকোড়ার আকন্দপাড়ার বৃদ্ধ সেকেন্দার আলী একজন মানসিক রোগী ছিলেন। গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে গ্রামের কয়েকজন মহিলা বাড়ির পাশে একটি ডোবার হাঁটু পানিতে সেকেন্দার আলীর ভাসমান লাশ দেখতে পেলে জানাজানি হয়। পরে আদমদীঘি থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াইর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

মৃত ব্যক্তির আত্মীয় মহসীন আলী জানান, সেকেন্দার আলী মানসিক রোগী ছিলেন। ঘুরতে বেড়িয়ে গিয়ে ওই ডোবার পানিতে পড়ে মারা যান।  

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক হওয়ায় লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের তিনদিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের লাশ ডোবার হাঁটু পানি থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আদমদীঘি থানা পুলিশ বশিকোড়া আকন্দপাড়া বাড়ির পাশে ডোবার পানি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মৃত সেকেন্দার আলী উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়েতুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, উপজেলার বশিকোড়ার আকন্দপাড়ার বৃদ্ধ সেকেন্দার আলী একজন মানসিক রোগী ছিলেন। গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে গ্রামের কয়েকজন মহিলা বাড়ির পাশে একটি ডোবার হাঁটু পানিতে সেকেন্দার আলীর ভাসমান লাশ দেখতে পেলে জানাজানি হয়। পরে আদমদীঘি থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াইর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

মৃত ব্যক্তির আত্মীয় মহসীন আলী জানান, সেকেন্দার আলী মানসিক রোগী ছিলেন। ঘুরতে বেড়িয়ে গিয়ে ওই ডোবার পানিতে পড়ে মারা যান।  

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক হওয়ায় লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত