জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সান্তাহারে ট্রেনে ওঠার সময় কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ছবি-প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৩ নম্বর প্লাটফরমে ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আসেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফরমে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি এসে দাঁড়ায়। এসময় স্টেশনের দুই নম্বর প্লাটফরম থেকে রেললাইন দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে ওই ব্যক্তি৷ এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে ছিলো কালো প্যান্ট ও চেক টি শার্ট।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পিবিআই নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে ট্রেনে ওঠার সময় কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৩ নম্বর প্লাটফরমে ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আসেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফরমে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি এসে দাঁড়ায়। এসময় স্টেশনের দুই নম্বর প্লাটফরম থেকে রেললাইন দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে ওই ব্যক্তি৷ এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে ছিলো কালো প্যান্ট ও চেক টি শার্ট।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পিবিআই নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত