জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁ জেলা প্রশাসককে ক্রীড়া সংগঠনগুলোর বিদায় সংবর্ধনা

ছবি-প্রতিনিধি

নওগাঁর বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনসহ জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সোহাগ গাজীউল বলেন, আব্দুল আউয়াল এমন একজন প্রশাসক যিনি সাধারণ মানুষের সাথে দূরত্ব কমিয়ে এনে আস্থার জায়গা তৈরি করেছিলেন। মানুষ তার কাছে খুব সহজেই পৌঁছাতে পারত, আর তিনি ধৈর্য নিয়ে সবার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন।

বিদায়ী জেলা প্রশাসক তার বক্তব্যে নওগাঁর মানুষের সহযোগিতা, ভালোবাসা এবং ক্রীড়া সংগঠনগুলোর আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া অফিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাসুদুল হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, আবুল কালাম আজাদ, মেহেদি হাসান, সুমন আলীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ জেলা প্রশাসককে ক্রীড়া সংগঠনগুলোর বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

নওগাঁর বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনসহ জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সোহাগ গাজীউল বলেন, আব্দুল আউয়াল এমন একজন প্রশাসক যিনি সাধারণ মানুষের সাথে দূরত্ব কমিয়ে এনে আস্থার জায়গা তৈরি করেছিলেন। মানুষ তার কাছে খুব সহজেই পৌঁছাতে পারত, আর তিনি ধৈর্য নিয়ে সবার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন।

বিদায়ী জেলা প্রশাসক তার বক্তব্যে নওগাঁর মানুষের সহযোগিতা, ভালোবাসা এবং ক্রীড়া সংগঠনগুলোর আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া অফিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাসুদুল হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, আবুল কালাম আজাদ, মেহেদি হাসান, সুমন আলীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত