জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাঁদলেন বারী’ক, কাঁদলেন অন্যরাও

কাঁদলেন বারী’ক, কাঁদলেন অন্যরাও
ছবি-প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই কর্মী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নিজে অঝেরো কাঁদলেন সাবেক সচিব ও জয়পুরহাট-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী। তাঁর কাঁদতে দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি উপস্থিত নেতা-কর্মীরাও। এ কাঁদা ছিলো নিজ এলাকার মানুষ, দেশের-মাটি ও মানুষের প্রকৃত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক  প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য।

গতকাল শনিবার বিকেলে উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে মাত্রাই ইউনিয়ন বিএনপি আয়োজন কর্মী-সমাবেশে অনুষ্ঠিত হয়। এই সমাবেশে মাত্রাই ইউনিয়ন বিএনপি যুগ্ম-আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে কালাই থানা সাবেক কৃষদলের আহ্বায়ক জিএম বাবলু ও মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা মো. আতিকুর রহমান তালুকদার-এর সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জয়পুরহাট-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী।

এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবদান এবং বিগত ১৭ বছরে ফ্যাসিষ্ট সরকার কর্তৃক বিএনপি তথা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ওপর যে নির্মম অন্যায় অত্যাচার করা হয়েছে তা-বর্ণনা করতে গিয়ে সাবেক সচিব ও জয়পুরহাট-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী তাঁর চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি এই কর্মী-সমাবেশে অঝরে কেঁদে ফেললেন। এ সময় উপস্থিত প্রায় ৩ হাজার নেতা-কর্মীরাও আবেগে আপ্লো হয়ে পড়েন। 

তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলেন, শুধুমাত্র সরকার তার প্রতিহিংসায় খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক হয়রানি করতে, বিপন্ন-বিপযর্স্ত করতে অনেক মিথ্যা বানোয়াট মামলা করেছে। আজোও তাদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তারেক রহমান যেন এ দেশে ফিরে না আসতে পারে এ জন্য অপশক্তিরা এমন একটি অপকৌশল চালাচ্ছে। তবে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অচিরেই তারুণ্যে অহংকার তারেক রহমান দেশের মাটিতে এসে দেশের এই দুর্দিনে জনগণের পাশে এসে দাঁড়াবেন।

কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে জয়পুরহাট-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী করেছেন। আমার এই এলাকায় জন্ম। আমি এলাকার সন্তান। আমি সারা জীবন বিএনপি করেছি, আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি ও থাকবো। এই জয়পুরহাট-২ আসনের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর-মহল্লা প্রতিটি জনপদ,প্রতিটি নেতাকর্মী আমার আপনজন। মনে রাখবেন- ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের প্রতীক। আমি বিশ্বাস করি, এবারও আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হবেন এবং জয়পুনহাট-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করবেন।

এসময় আরো বক্তব্য দেন, কালাই থানার বিএনপি’র আহ্বায়ক মো.ইব্রাহিম হোসন, কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো. মওদুদ আলম, জেলা যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান ভিপি সুইট, কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো.টুকু চৌধরী, কালাই পৌর বিএনপি আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোয়েল, কালাই পৌর বিএনপি যুগ্ম-আহ্বায়ক মো.আব্দুল আলিম সরকার, কেন্দ্রীয় যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক মো. মেহেদী হাসান, উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন আহ্বায়ক মো. তাজ উদ্দিন তাজ প্রমুখ। পরে মাত্রাই ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক প্রয়াত আতাউর রহমান তালুকাদর খসরু’র শ্রদ্ধার জন্য দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপজেলার মাত্রাই ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কাঁদলেন বারী’ক, কাঁদলেন অন্যরাও

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত